গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সা পর্যন্ত দিতে হয়েছে। অথচ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও ব্যাংকগুলোকে দিতে হতো ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা পর্যন্ত।
অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে ৫০ থেকে ৭০ পয়সা।
