মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় আরাঘচি ট্রাম্পকে বিশ্বের জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন।
আরাঘচি বলেন, ট্রাম্প একজন উচ্ছৃঙ্খল দাঙ্গাবাজ। তিনি কূটনীতির প্রতি কোনো ধরনের তোয়াক্কা করেন না- বিশ্বাসঘাতকতা করেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকে বিপজ্জনক পর্যায়ে নিক্ষিপ্ত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ইরানি স্থাপনায় হামলার পর তেহরানকে বার্তা দেন, তিনি এখনই শান্তি চান। ইরানকে শান্তি চুক্তিতে আসতে হবে। তাতে রাজি না হলে আরো ভয়াবহ পরিণতির শিকার হতে হবে।
