পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ হাই কমিশন। অল্প আগে বাংলায় প্রচারিত হাই কমিশনের সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ১৮ থেকে ১৯ আগস্ট বাংলাদেশে কাটাবেন তিনি।



