Search

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভকামনা ও সমর্থন ব্যক্ত করেন।

(১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলার তথ্য জানান।

ভারতীয় প্রধানমন্ত্রী পোস্টে বলেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। 

তিনি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn