Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস রাজধানীর তেজগাঁও এলাকার মাছের আড়তের সামনে লাইনচ্যুত হয়েছে। 

ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এই ঘটনায় এখন পর্যন্ত  কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn