Search

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।

মঙ্গলবার সকাল পৌণে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা সরছিলেন না। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদবলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

Facebook
Twitter
LinkedIn