Search

তেলের দামে বড় পতন

হরমুজ প্রণালি খোলার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন দেখা দিয়েছে। ব্যারলপ্রতি দাম কমে দাঁড়িয়েছে ৮৮ ডলারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত ঘোষণার পরই তেলে দামে এই পতন দেখা যায়।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৪৮ ডলার বা ১১ দশমিক ৪৫ শতাংশ কমে হয়েছে ৮৩ দশমিক ৮৫ ডলার।

Facebook
Twitter
LinkedIn