জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে।
দলটির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলছেন, মনোনয়নবঞ্চিতদের নিয়ে চিন্তাভাবনা চলছে, পর্যালোচনা হচ্ছে। প্রয়োজনে প্রার্থী বদল হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা এখনো মুখ খুলছেন না। তবে তাদের অনুসারীদের ক্ষোভ ও অসন্তোষ ইতোমধ্যে রাজপথে প্রকাশ পেয়েছে। এতে বেশ চাপে পড়েছে বিএনপির হাইকমান্ড। এরই মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থীর নাম স্থগিতও করা হয়েছে।
