Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

দীর্ঘ ১৭ বছর পর মায়ের সঙ্গে দেখা জোবাইদা রহমানের

দীর্ঘ ১৭ বছর পর মায়ের সঙ্গে দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন ডা. জোবাইদা রহমান।

পরে সাড়ে ছয়টার পর পান্থপথের স্কয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এসময় এক ঘণ্টারও বেশি সময় হাসপাতালের ভেতরে মায়ের সঙ্গে সময় কাটান জোবাইদা। এসময় তাঁর সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

Facebook
Twitter
LinkedIn