Search

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সারাদেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি এবং ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

সংবাদ সম্মেলনে বর্তমান নির্বাচনী পরিবেশ ও মাঠ পর্যায়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দলের অবস্থান তুলে ধরা হবে। রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র দুপুর ২টার সংবাদ সম্মেলনই নয়, নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে আজ আরও দুবার ব্রিফিং করা হবে। এর মধ্যে বিকেল সাড়ে ৫টায় এবং রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

Facebook
Twitter
LinkedIn