Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে রাজনৈতিক দল ও জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যেটি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়।

বৃহস্পতিবার শ্রমিক দিবস উপলক্ষে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে শ্রমিক দল।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে একটা অস্বস্তিকর প্রস্তুতির মধ্যে বসবাস করছি। ফ্যাসিবাদের পতন ঘটলেও গণতন্ত্র ফিরে আসেনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যে সংস্কার পক্ষে একমত হয়েছে, সেগুলো সংস্কার করুন, সেগুলো সামনে নিয়ে আসুন। নির্বাচনের ব্যবস্থা করুন। যেগুলো হয়নি সেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে আইন পাস হবে।

বিএনপির মহাসচিব বলেন, সংস্কারের তো প্রথম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংস্কার তো আমাদের দাবি। সংস্কার আমাদের সন্তান।

‘দেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের ওপর। নির্বাচনই গণতন্ত্র উত্তরণের পথ। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সব সমস্যা দূর হবে,’ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির স্থায়ী কর্মী সদস্য মির্জা আব্বাস বলেন, অনেকে বলেন, ১৭ বছর ধরে আপনারা কী করেছেন? আরে, আমরা ১৭ বছর ধরে গাছের গোড়ায় পানি দিয়ে গাছের গোড়া নরম করেছি, দুই দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি। যারা বলেন, ১৭ বছর কী করেছেন? তারা মিথ্যার সাগরে বসবাস করছেন।

Facebook
Twitter
LinkedIn