নুষের কোলাহল মধ্যরাতেও থামেনি। একটা অংশের অপেক্ষা ছিল ভিআইপি লাউঞ্জে। বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফিরেছে। মিয়ানমারে ইতিহাস গড়েছে বাংলার নারীরা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি এশিয়ান কাপে। মেয়েদের এবারের ফেরাটা তাই একটু বেশিই বিশেষ।
মিয়ানমারে নিজেদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছেন আফিদা-ঋতুপর্ণারা। বাছাইপর্ব শেষে আজ সোমবার (৭ জুলাই) দেশে ফিরেছে দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারী দলের গন্তব্য হাতিরঝিলের এম্ফিথিয়েটার। রাতেই সেখানে তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
