বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন। কয়েক দিন ধরেই বলিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনই গুঞ্জন শুরু হয়েছে। তবে অভিনেত্রী নিজে কিছু না বললেও অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল একটি ছবি। ছবির সরলতা আর বার্তার নতুনত্ব—দুটিই মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। ছোট্ট হাতের মুঠোয় ধরা একটি ‘প্রেগন্যান্সি কিট’। আর সেই এক ছবিই এখন বলিপাড়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিটটি দীপিকার প্রথম সন্তানের হাতে।
দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন—এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। যদিও সরাসরি এ বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট। এটা কোনো ক্যাপশন নয়, এ ছবির মাধ্যমেই সুখবরটি জানিয়ে দিলেন অভিনেত্রী
এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, দুয়ার জন্মের সময় মাতৃত্বকালীন নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। এখন তার কাছে সবচেয়ে আনন্দের সময় কাটে মেয়ের সঙ্গে। প্রথম সন্তানের জন্মের পর বড়পর্দায় খুব একটা দেখা না গেলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি।



