Search

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংক্রান্ত আইনের সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভার আগামীকালের বৈঠকে উপস্থাপন করা হবে।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংক্রান্ত আইনের সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভার আগামীকালের বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে চলতি সপ্তায় প্রেসিডেন্ট এ নিয়ে অধ্যাদেশ জারি করতে পারেন। সম্প্রতি দেশে একাধিক ধর্ষণের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। সিলেটের এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণের পর নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ক্ষোভ-ধিক্কার জানায় হাজার হাজার মানুষ। টানা প্রতিবাদী কর্মসূচি পালিত হচ্ছে রাজপথে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিচ্ছেন এসব কর্মসূচিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিক্রিয়া জানাচ্ছেন অসংখ্য মানুষ। কেউ কেউ ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদ- করার দাবি জানান। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, জনগণের দাবির প্রেক্ষিতেই সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn