Search

নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এস এম শফিউদ্দিন আহমেদের নিয়োগ ও পদোন্নতি ২৪ জুন কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Facebook
Twitter
LinkedIn