Search

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্বকাপ ভারতের

KANDY, SRI LANKA - SEPTEMBER 21: The ICC World T20 trophy on display before the ICC World T20 Group D match between New Zealand and Bangladesh at Pallekele Cricket Stadium on September 21, 2012 in Kandy, Sri Lanka. (Photo by Graham Crouch-ICC/ICC via Getty Images)

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে কিউইরা ১৫৯ রান তুলতেই অলআউট হয়ে যায়। সহজ জয়ে বিশ্বকাপের তাজ মাথায় ওঠে ভারতের।   

টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে উড়ন্ত সূচনা করে ভারত। আসরে প্রথমবারের মতো আগ্রাসী ভূমিকায় দেখা মিলেছে অভিষেক শর্মাকে। মাত্র ১৮ বলে তুলে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের দ্রুততম ফিফটি। ৫২ রান করে রাচিন রবীন্দ্রর স্পিনে কাটা পড়েন তিনি। প্রথম পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৯২ রান, যা এবারের আসরের সর্বোচ্চ। আসরে টানা তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন সাঞ্জু স্যামসন।

শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন ওপেনার সাঞ্জু। তবে প্রথম ১০ ওভারে ১ উইকেটে ১২৭ রান তুললেও শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১২৮ রান। শেষ ওভারে ২৪ রান তুলেছেন শিবম দুবে।

Facebook
Twitter
LinkedIn