বগুড়া শহরের শিববাটিতে সন্ত্রাসী জিতু বাহিনীর হামলায় নিহত রিকশাচালক শাকিলের পরিবারের খোঁজখবর নিয়েছেন বগুড়া শহর জামায়াতের নেতারা। এ সময় ওই পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হয়।
শুক্রবার (২০ জুন) নিহতের বাড়িতে গিয়ে এ সহযোগিতা দেন সংগঠনটির নেতারা।
এ সময় শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারি গোলাম সাকলাইন, ডা: শাহজাহান আলী, আশিকুর রহমান, মাওলানা রায়হান আলী, ইসাহাক আলী, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শহর আমির আবিদুর রহমান সোহেল বলেন, ‘হত্যাকারী যেই হোক তাদের বিচার অবশ্যই হবে। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান রইল।’
উল্লেখ্য, গত ১৫ জুন শিবাটিতে সন্ত্রাসীদের হামলায় মারা যান রিকশাচালক শাকিল।
