Search

পদ্মা ইসলামী লাইফের প্রিমিয়াম আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ১ কোটি ৯৯ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল  ৪ কোটি ৬৭ লাখ টাকা।

বছরের ৯ মাসে কোম্পানির প্রিমিয়াম আয় কমেছে ২ কোটি ৬৫ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল  ১০  কোটি ৪৮ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানিটি ৫ কোটি ৮৭ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৫  কোটি ১০ লাখ টাকার।

Facebook
Twitter
LinkedIn