Search

পাটওয়ারী-আব্বাসের হাড্ডাহাড্ডি লড়াই

আলোচিত ঢাকা-৮ আসনের ৫টি কেন্দ্রের ফলে ১১-দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে

এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বিএনপির মির্জা আব্বাস আর শাপলা কলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী।

এর মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৯৫ ভোট, শাপলা কলি পেয়েছে ৪০৬ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনে ধানের শীষ পেয়েছে ৪৮৭ ভোট আর শাপলা কলি ১৮৭ ভোট। উদয়ন স্কুল কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ২৯৩ ভোট। বুয়েটের ১ নম্বর কেন্দ্রে ধানের শীষ ১৮৩ এবং শাপলা কলি ৩২০ ভোট পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৯৮ ও ধানের শীষ পেয়েছে ৩১৭ ভোট।

Facebook
Twitter
LinkedIn