৩৫ বছর পর বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য পালাবদল ঘটতে যাচ্ছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে জোটগতভাবে ইতোমধ্যে ২১২টি আসনে জয় পেয়েছে দলটি, যার মধ্যে ধানের শীষ প্রতীকে এককভাবে জয় এসেছে ২০৯টি আসনে। এই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের চূড়ান্ত পথে এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিএনপি সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর এখন সবার জানা। ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে। ১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক ৩৫ বছর পর তাঁরই যোগ্য উত্তরসূরি তারেক রহমানও নিজের প্রথম নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন। বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে জয়ী হয়ে তিনি এখন দেশের আগামীর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে।



