বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিককে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) স্বরাষ্ট্র মন্ত্রণায়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত ডিআইজি মো: সারোয়ার জাহানকে ঢাকার পুলিশ অধিদফতরে, অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে, অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদা, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদা, অতিরিক্ত ডিআইজি মো: আজিজুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদফতরে, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদফতরে, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: শহিদ উল্লাহকে পুলিশ সুপার নৌ-পুলিশ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: সাইফুল হককে পুলিশ সুপার রেলওয়ে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ সুপার হাইওয়ে, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ সুপার মো: জিয়াউদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার চট্টগ্রাম, উপ-পুলিশ কমিশনার মো: আবু তারেককে পুলিশ সুপার সিআইডি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো: জহুরুল হককে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এ কে এম মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ফাল্গুনী নন্দীকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন-এ বদলি করা হয়েছে।
