Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

প্রধান ভিত্তি ৩টি বিধিমালা সম্পন্ন হয়েছে: রাশেদ মাকসুদ

মার্জিন বিধিমালা, মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস—এই তিনটি বিধিমালা পুঁজিবাজার সংস্কারের প্রধান ভিত্তি এবং ২০২৫ সালের মধ্যেই এগুলো সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রবিবার (১৮ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে পুঁজিবাজার অংশীজনদের ৫ম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বেলা ১০টা ৩০ মিনিটে সভাটি শুরু হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

Facebook
Twitter
LinkedIn