Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান

ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে এবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৮তম জামাত। বরাবরের মত এবারও দেশের সবচেয়ে বড় জামাত এই মাঠে হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মাঠে দাগকাটা, বালু ফেলা ও দেয়াল রঙ করার কাজ শেষ হয়েছে। সংস্কার হয়েছে ওজুখানা ও শৌচাগারের। মাইক বসানো, বিদ্যুতের লাইন টানা, সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। মাঠের শোভাবর্ধনের কাজও গুছিয়ে এনেছেন আয়োজকরা।

এবারের ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। ঐতিহ্যবাহী এই মাঠে বিশাল ঈদের জামাতকে সামনে রেখে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জামাতের সময় পাঁচ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, আনসার সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বলয় থাকবে। আর এবার নিরাপত্তার কাজে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে সেনাবাহিনীও।

Facebook
Twitter
LinkedIn