Search

ফরচুন সুজের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত ২২ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।

ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৯ সালে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

Facebook
Twitter
LinkedIn