Search

ফিক্সড প্রাইসে আগ্রহ বাড়ছে

বর্তমানে অভিহিত দরে তালিকাভুক্তির জন্য পাইপলাইনে রয়েছে ১২টি কোম্পানি। এ কোম্পানিগুলো ফিক্সড প্রাইসে তালিকাভুক্তিতে আগ্রহ দেখিয়েছে। কোম্পানিগুলো এ পদ্ধতিতে ৩৫৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, অনিক ট্রিমস, সুব্রা সিস্টেমস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, থ্রি এঙ্গেল মেরিন, মাস্টার ফিড এগ্রোটেক, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, এক্মি পেস্টিসাইড, বেকা গার্মেন্ট এবং বিডি পেইন্টস।

এসব কোম্পানির মধ্যে অনিক ট্রিমস ৩০ কোটি টাকা, কৃষিবিদ ফিড ৩০ কোটি টাকা, সুব্রা সিস্টেমস ৩০ কোটি টাকা, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক ১০০ কোটি টাকা, মাস্টার ফিড এগ্রোটেক ৩০ কোটি টাকা, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ১৫ কোটি টাকা, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্স ১৯ কোটি ৩৬ লাখ টাকা, বিডি পেইন্টস ২০ কোটি টাকা, বেকা গার্মেন্ট ৩৫ কোটি টাকার এবং এক্মি পেস্টিসাইড ৩০ কোটি টাকার মূলধন উত্তোলন করতে চায়।

এই তালিকায় ছিল থ্রি অ্যাঙ্গেল মেরিন। সূত্রমতে, ঋণখেলাপি হওয়ার কারণে দুই দফা এ কোম্পানির আইপিও বাতিল করে বিএসইসি। একইসঙ্গে এ বিষয়টি কোম্পানিটির ইস্যু ম্যানেজার বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও জনতা ক্যাপিটাল ইনভেস্টমেন্টকে অবহিত করা হয়েছে।

২০২০ সালেও কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করেছিল বিএসইসি। ওই বছরের ৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি কোম্পানিতে পাঠায় কমিশন। থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেড তিন কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৩২ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। এই টাকা দিয়ে তাদের ব্যবসা সম্প্রসারণ করার কথা ছিল।

Facebook
Twitter
LinkedIn