Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার লিলি (১৭) স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বিকেলের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লিলি আক্তার নামের ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদ্‌ঘাটনে আমরা কাজ করছি।’

ঘটনার বর্ণনা দিয়ে সোভা বলেন, ‘আমি বাসা থেকে ফেরার পর ধাক্কা দিয়ে দেখি দরজা খোলা। ভেতরে সবকিছু এলোমেলো। আমার বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম সে হয়তো কোনোভাবে আঘাত পেয়েছে। বাড়িওয়ালাকে ডাকলে তাঁরা হাসপাতালে নিতে সহযোগিতা করেননি। পরে এক বন্ধুর মাধ্যমে লিলিকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে যাই। সেখানে হিজাব খুলে দেখি তাঁর গলায় রশি পেঁচানো এবং গলা কাটা।’

Facebook
Twitter
LinkedIn