বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের গড় আয়ুর সবচেয়ে বড় বহিঃঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রতিটি মানুষের জীবন থেকে গড়ে ৫ দশমিক ৫ বছর কমিয়ে দিচ্ছে দূষিত বাতাস।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৫ বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
