Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিখ। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে তাঁকে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভেনেজুয়েলায় আমেরিকায় আগ্রাসনের প্রেক্ষিতে সে প্রসঙ্গ নিয়েই সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে বেশি, এর মধ্যে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ নিয়ে তিনটি প্রশ্ন করা হয় দুজারিখকে। প্রথম প্রশ্নটি ছিল আগামী মাসে হতে যাওয়া নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে।

Facebook
Twitter
LinkedIn