Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

বাঘারপাড়ায় বিএনপির (দুই গ্রুপের ) পৃথক ভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত “


সাঈদ ইবনে হানিফ ]= বাঘারপাড়া (যশোর) : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়ায় বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব অনুসারিরা সকালে ব্র্যাক মোড়ে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, ও দোয়ার অনুষ্ঠান শেষে, একটি শোক র‍্যালি ও খাবার বিতরণ করে।

এসময় বক্তব্য রাখেন , কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মেদ সিদ্দিকী বাচ্চু, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, ও আসলাম হোসেন প্রমুখ।

অপর দিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এদিন বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে পৌর বিএনপি কর্মসূচি পালন করেন। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা হাদিউজ্জামান মিরান, মাসুদ আলম টিপু, নাজমুল লস্কর, মাষ্টার আবুল হোসেন, আব্দুল ওহাব, তবিবর রহমান, সাবেক ছাত্র নেতা হায়দার আলী, মনিরুজ্জামান, যুবনেতা নাফিস খান লিটন, ছাত্র নেতা হৃদয় তারেক প্রমুখ।# ০১৯৩২-০৮৯২৮৪ ।

Facebook
Twitter
LinkedIn