Search

বাঘারপাড়ায় ৭২ পিস ইয়াবা সহ যুবক আটক “


সাঈদ ইবনে হানিফ :- যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বাঘারপাড়া থানা পুলিশ। অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মিলন হোসেন, দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আবু তালেব মোল্লার পুত্র । সূত্রে জানা যায়, মিলন হোসেনের শ্বশুর বাড়ি দরাজহাটে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। আদালত আটককৃত মিলন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বাঘারপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।#

Facebook
Twitter
LinkedIn