Search

বাঘারপাড়ার জামদিয়ায় (বঙ্গবন্ধু) অনূর্ধ্ব ১৭ ফুটবল টিমের নামে তালিকা প্রকাশ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট আগামী ১২জুন সম্ভাব্য দিন ধার্য্য করেছে বলে একটি বিশ্বাস্ত সুত্র জানিয়েছে । সেই সুবাদে ২১ জন খেলোয়াড় বিশিষ্ট একটি টিমের তালিকা প্রকাশ করা হয়েছে। যার সভাপতি এ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত ও এ ইউনিয়নের সচিব মোঃ মোরসেদ আলীকে সদস্য সচিব, ২ নং ওয়ার্ডের মেম্বর মোঃ আতিয়ার রহমানকে ম্যানেজার এবং মোঃ আরাফাত হোসেনকে কোচারের দায়ীত্ব দিয়ে একটি পূর্নাঙ্গ টিমের নাম ঘোষনা করেন , জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত। উল্লখ্য আগামী ১২ জুন উপজেলা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে অনূর্ধ্ব ১৭ – বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন উপজেলা ক্রীড়া আয়োজক কমিটি। জানা গেছে, জামদিয়া ইউনিয়নের অনূর্ধ্ব- ১৭ ফুটবল টিমের নামের তালিকায় নিয়মিত ১১ খেলোয়াড়ের নাম রয়েছে তারা হলো – সৈকত, আরিফ, শাকিব, নিশান, রাতুল, মাফুজ, আতিক, বিল্লাল, শাওন, মামুন ও প্রান্ত এবং বদলী খেলোয়াড় রিয়াজুল, আছিম, আলী, জয়, শিমুল, মুন্না, মেহেদী, সৌরভ, রকি ও রাসেল। ইতিমধ্যে প্রশিক্ষক মোঃ আরাফাত হোসেন ও ম্যানেজার মোঃ আতিয়ার রহমান কঠোর অনুশীলনে নামিয়েছেন এ অনূর্ধ্ব ১৭ টিমের খেলোয়াড়দের। জামদিয়া ইউনিয়ন টিমের প্রত্যাশা এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে আনতে চায় তারা। সরেজমিনে কথা হয় ইউনিয়নের সচিব মোঃ মোরসেদ আলী ও তার সহযোগী মোঃ আবুতালেবের সংগে তারা বললেন এবার আমাদের ফুটবল টিমের সকল খেলোয়াড় খুব সাহসী ও শক্তিশালী এবারের শিরোপা আমাদের টিমের খেলোয়াড়েরা ছিনিয়ে আনবে বলে আমরা আশাবাদী।

Facebook
Twitter
LinkedIn