Search

বাঘারপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায়  ৩, জন গুরুতর আহত

সাঈদ ইবনে হানিফ

 যশোরের বাঘারপাড়ায়  ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে-  ৩ জন  গুরুতর আহত হয়েছে। আহত ভ্যান চালক বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা এবং অপর দুইজন রাধানগর গ্রামের আবু মোছার পুত্র নাছিম হোসেন (২৯)  ও মিলন হোসেনের পুত্র মেহেদী হাসান (২০)। শুক্রবার ২১ শে অক্টবর বিকাল ৩ টার দিকে ঘোষনগর- বাগডাঙ্গা বাজারের সামনে বটতলায় এই দূর্ঘটনা ঘটে। প্রতাক্ষদর্শীরা জানায়, চাড়াভিটার দিক থেকে নাছিম ও মেহেদী মোটরসাইকেল যোগে আসছিলো  । এসময় তারা ঘোষনগর বটতলায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে স্বজোরে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীরা তদেরকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য  পাঠিয়ে দেয়।

 

Facebook
Twitter
LinkedIn