নির্বাচনে অনিয়মের একাধিক অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনিয়মের প্রতিকার না পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



