Search

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানকে গুরুতর অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানকে গুরুতর অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্তমানে তাকে হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

তার অসুস্থতার খবর শুনে লন্ডন থেকে মেয়ে মেহরাজ মান্নান ও জামাতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ঢাকায় এসেছেন।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতা চেয়ে দোয়া চাওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn