ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার (৯ মার্চ) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ শতাংশ।
সোমবার (৯ মার্চ) সকালে এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমিয়ে দেওয়া এবং একইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী পণ্য পরিবহন বন্ধ হওয়ার বিশ্ববাজারে অস্থির হয়ে উঠেছে তেলের দাম।।
সোমবার (৯ মার্চ) স্থানীয় সময় সকালে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রাইস ব্যারেল প্রতি ১৮.৩৫ ডলার বা ১৯.৮ শতাংশ বেড়ে ১১১.০৪ ডলারে পৌঁছায়।
এদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৬.৫০ ডলার, ১৮.২ শতাংশ বেড়ে, ১০৭.৪০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের ধারণা ছিল, তেলের দাম, চলতি সপ্তাহে, ‘ব্যারেলপ্রতি ১০০ ডলার’ ছাড়িয়ে যাবে। যেহেতু এশিয়া ও পশ্চিমা দেশগুলোয় সপ্তাহ শুরু হয় সোমবার থেকে, সেই হিসেবে সপ্তাহের প্রথম দিনই তেলের দাম বেড়েছে।



