সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটের সময় টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি সচিব।
ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন—এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই।
তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি দেখবে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর টাকা যদি অবৈধ হয়, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা



