বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলো চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত, চারটায় ব্যাংক বন্ধ হয়ে যাবে।
ব্রিফিংয়ে নাসিমুল গনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তও হয়েছে। তিনি বলেন, ‘তেল-সিএনজি চালিত যানবাহন পরিহার করে বৈদ্যুতিক বাস নামানোর সিদ্ধানত্ নেওয়া হয়েছে। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো শুল্ক ছাড়াই বাস আমদানি করতে পারবে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান বাস আমদানি করবে, তাদের শুল্ক দিতে হবে। এক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তবে শর্ত হচ্ছে যে পুরোনো বাস আমদানি করা যাবে না। নতুন ব্র্যান্ড নিউ বাস আনতে হবে।’



