Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ব্যারিস্টার রাজ্জাক মারা গেছেন

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির। 

ব্যারিস্টার রাজ্জাক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন

জামায়াতে থাকার সময় দলটিকে সংস্কারের তাগিদ দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

Facebook
Twitter
LinkedIn