Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ব্রাজিলের বড় জয়

ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোর মতো তারকারা ছিলেন না ব্রাজিলের একাদশে। তবে তাদের অনপুস্থিতির কোনো প্রভাব পড়ল না ব্রাজিলের খেলায়। গতিময় ফুটবল খেলেই চিলিকে অনায়াসেই হারাল আনচেলত্তির দল।

মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম‍্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। প্রথমার্ধে এস্তেভাও দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়িয়েছেন লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস

মারাকানায় আজ সকালের ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রাখা ব্রাজিল ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে।

অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচে কতটা আধিপত্য ছিল ব্রাজিলের।

ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় ব্রাজিল। তবে রাফিনিয়ার ক্রসে হেড করলেও চিলির গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গাব্রিয়েল মাগালিয়াইস।

অবশ্য ২ মিনিট পর জালে বল পাঠান মিডফিল্ডার কাসেমিরো। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল। অসংখ‍্য ফাউলে বারবার ছন্দপতন হলেও গতিময় ফুটবলে চিলিকে বেশ চাপে রাখে ব্রাজিল।

Facebook
Twitter
LinkedIn