Search

ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশীকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল আমরা জানতে পেরেছি, কলকাতা পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করেছে এবং তাদেরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে।’

‘কলকাতার উপ-কমিশনার ইতোমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছি। কারণ আমাদের কাছে যে তথ্য আছে, তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনস্যুলার অ্যাক্সেস পাওয়ামাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। ভারতের সাথে আমাদের বন্দী বিনিময় চুক্তি আছে। যদি এ আসামিরা শনাক্ত হয়, তাহলে আমরা ভারত সরকারের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে বন্দীদেরকে ফেরত আনার ব্যবস্থা করবো,’ বলেন তিনি।

কতদিনের মাঝে ফেরানো সম্ভব, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তিনি ব্যাখ্যা করে বলেছেন, এই কনস্যুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশের কর্মকর্তারা বন্দীদের পরিচয় যাচাই করতে পারবে।

Facebook
Twitter
LinkedIn