Search

ভালো খারাপ মাঠে প্রমাণ হবে, শানাকাকে জবাব মিরাজের

আফগানিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। মাত্র ১০৫ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৮ উইকেটে। হযরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজে ১০.২ ওভারে উড়ে গেছে। ওই হারের পর লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা বলেছেন, আফগানদের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ। সাকিবদের হারিয়ে তাই সুপার ফোরের প্রত্যাশা তার। 

শানাকার ওই মন্তব্যের জবাব দিয়েছেন টাইগার স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। তার মতে, ভালো দল কোনটা, খারাপ কোনটা প্রমাণ হবে মাঠে। ভালো ক্রিকেট খেললেই সকলে জানবে কোন দল ভালো। সম্প্রতি টি-২০ পারফরম্যান্স ভালো না গেলেও এশিয়া কাপে ভালো খেলার ব্যাপারে আশাবাদী মিরাজ।

Facebook
Twitter
LinkedIn