আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে অপেক্ষার অবসান হলো। গ্রুপ ঘোষণার পর অবশেষে ম্যাচের ভেন্যু ও সময়সহ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে।
নিচে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে শুরু করে রাউন্ড অব ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সময়সূচি তুলে ধরা হলো:
গ্রুপ পর্বের সূচি
১১ জুন – গ্রুপ এ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো সিটি; রাত ১টা
১২ জুন – গ্রুপ এ: দক্ষিণ কোরিয়া বনাম উয়েফা প্লে–অফ ডি, গুয়াদালাহারা; সকাল ৮টা
১২ জুন – গ্রুপ বি: কানাডা বনাম উয়েফা প্লে–অফ এ, টরন্টো; রাত ১টা
১৩ জুন – গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, লস অ্যাঞ্জেলেস; ভোর ৭টা
১৩ জুন – গ্রুপ ডি: অস্ট্রেলিয়া বনাম উয়েফা প্লে–অফ সি, ভ্যাঙ্কুভার; সকাল ১০টা
১৩ জুন – গ্রুপ বি: কাতার বনাম সুইজারল্যান্ড, সান ফ্রান্সিসকো; রাত ১টা
১৪ জুন – গ্রুপ সি: ব্রাজিল বনাম মরক্কো, নিউইয়র্ক–নিউজার্সি; ভোর ৪টা
১৪ জুন – গ্রুপ সি: হাইতি বনাম স্কটল্যান্ড, বোস্টন; সকাল ৭টা
১৪ জুন – গ্রুপ ই: জার্মানি বনাম কুরাসাও, হিউস্টন; রাত ১১টা
১৪ জুন – গ্রুপ এফ: নেদারল্যান্ডস বনাম জাপান, ডালাস; রাত ২টা
১৫ জুন – গ্রুপ ই: আইভরিকোস্ট বনাম ইকুয়েডর, ফিলাডেলফিয়া; ভোর ৫টা
১৫ জুন – গ্রুপ এফ: উয়েফা প্লে–অফ বি বনাম তিউনিসিয়া, মন্তেরেই; সকাল ৮টা
১৫ জুন – গ্রুপ এইচ: স্পেন বনাম কেপ ভার্দে, আটলান্টা; রাত ১০টা
১৫ জুন – গ্রুপ জি: বেলজিয়াম বনাম মিসর, সিয়াটল; রাত ১টা
১৬ জুন – গ্রুপ এইচ: সৌদি আরব বনাম উরুগুয়ে, মায়ামি; ভোর ৪টা
১৬ জুন – গ্রুপ জি: ইরান বনাম নিউজিল্যান্ড, লস অ্যাঞ্জেলেস; সকাল ৭টা
১৬ জুন – গ্রুপ জে: অস্ট্রিয়া বনাম জর্ডান, সান ফ্রান্সিসকো; সকাল ১০টা
১৬ জুন – গ্রুপ আই: ফ্রান্স বনাম সেনেগাল, নিউইয়র্ক–নিউজার্সি; রাত ১টা
১৭ জুন – গ্রুপ আই: ফিফা প্লে–অফ ২ বনাম নরওয়ে, বোস্টন; ভোর ৪টা
১৭ জুন – গ্রুপ জে: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, কানসাস সিটি; সকাল ৭টা
১৭ জুন – গ্রুপ কে: পর্তুগাল বনাম ফিফা প্লে–অফ ১, হিউস্টন; রাত ১১টা
১৭ জুন – গ্রুপ এল: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া, ডালাস; রাত ২টা
১৮ জুন – গ্রুপ এল: ঘানা বনাম পানামা, টরন্টো; ভোর ৫টা
১৮ জুন – গ্রুপ কে: উজবেকিস্তান বনাম কলম্বিয়া, মেক্সিকো সিটি; সকাল ৮টা
১৮ জুন – গ্রুপ এ: উয়েফা প্লে–অফ ডি বনাম দক্ষিণ আফ্রিকা, আটলান্টা; রাত ১০টা
১৮ জুন – গ্রুপ বি: সুইজারল্যান্ড বনাম উয়েফা প্লে–অফ এ, লস অ্যাঞ্জেলেস; রাত ১টা
১৯ জুন – গ্রুপ বি: কানাডা বনাম কাতার, ভ্যাঙ্কুভার; ভোর ৪টা
১৯ জুন – গ্রুপ এ: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, গুয়াদালাহারা; সকাল ৭টা
১৯ জুন – গ্রুপ ডি: উয়েফা প্লে–অফ সি বনাম প্যারাগুয়ে, সান ফ্রান্সিসকো; সকাল ১০টা
১৯ জুন – গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া, সিয়াটল; রাত ১টা
২০ জুন – গ্রুপ সি: স্কটল্যান্ড বনাম মরক্কো, বোস্টন; ভোর ৪টা
২০ জুন – গ্রুপ সি: ব্রাজিল বনাম হাইতি, ফিলাডেলফিয়া; সকাল ৭টা
২০ জুন – গ্রুপ এফ: তিউনিসিয়া বনাম জাপান, মন্তেরেই; সকাল ১০টা
২০ জুন – গ্রুপ এফ: নেদারল্যান্ডস বনাম উয়েফা প্লে–অফ বি, হিউস্টন; রাত ১১টা
২১ জুন – গ্রুপ ই: জার্মানি বনাম আইভরিকোস্ট, টরন্টো; রাত ২টা
২১ জুন – গ্রুপ ই: ইকুয়েডর বনাম কুরাসাও, কানসাস সিটি; ভোর ৬টা
২১ জুন – গ্রুপ এইচ: স্পেন বনাম সৌদি আরব, আটলান্টা; রাত ১০টা
২১ জুন – গ্রুপ জি: বেলজিয়াম বনাম ইরান, লস অ্যাঞ্জেলেস; রাত ১টা
২২ জুন – গ্রুপ এইচ: উরুগুয়ে বনাম কেপ ভার্দে, মায়ামি; ভোর ৪টা
২২ জুন – গ্রুপ জি: নিউজিল্যান্ড বনাম মিসর, ভ্যাঙ্কুভার; সকাল ৭টা
২২ জুন – গ্রুপ জে: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, ডালাস; রাত ১১টা
২২ জুন – গ্রুপ আই: ফ্রান্স বনাম ফিফা প্লে–অফ ২, ফিলাডেলফিয়া; রাত ৩টা
২৩ জুন – গ্রুপ আই: নরওয়ে বনাম সেনেগাল, নিউইয়র্ক–নিউজার্সি; সকাল ৬টা
২৩ জুন – গ্রুপ জে: জর্ডান বনাম আলজেরিয়া, সান ফ্রান্সিসকো; সকাল ৯টা
২৩ জুন – গ্রুপ কে: পর্তুগাল বনাম উজবেকিস্তান, হিউস্টন; রাত ১১টা
২৩ জুন – গ্রুপ এল: ইংল্যান্ড বনাম ঘানা, বোস্টন; রাত ২টা
২৪ জুন – গ্রুপ এল: পানামা বনাম ক্রোয়েশিয়া, টরন্টো; ভোর ৫টা
২৪ জুন – গ্রুপ কে: কলম্বিয়া বনাম ফিফা প্লে–অফ ১, গুয়াদালাহারা; সকাল ৮টা
২৪ জুন – গ্রুপ বি: কানাডা বনাম সুইজারল্যান্ড, ভ্যাঙ্কুভার; রাত ১টা
২৪ জুন – গ্রুপ বি: উয়েফা প্লে–অফ এ বনাম কাতার, সিয়াটল; রাত ১টা
২৫ জুন – গ্রুপ সি: স্কটল্যান্ড বনাম ব্রাজিল, মায়ামি; ভোর ৪টা
২৫ জুন – গ্রুপ সি: মরক্কো বনাম হাইতি, আটলান্টা; ভোর ৪টা
২৫ জুন – গ্রুপ এ: মেক্সিকো বনাম উয়েফা প্লে–অফ ডি, মেক্সিকো সিটি; সকাল ৭টা
২৫ জুন – গ্রুপ এ: দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, মন্তেরেই; সকাল ৭টা
২৫ জুন – গ্রুপ ই: ইকুয়েডর বনাম জার্মানি, নিউইয়র্ক–নিউজার্সি; রাত ২টা
২৫ জুন – গ্রুপ ই: কুরাসাও বনাম আইভরিকোস্ট, ফিলাডেলফিয়া; রাত ২টা
২৬ জুন – গ্রুপ এফ: জাপান বনাম উয়েফা প্লে–অফ বি, ডালাস; ভোর ৫টা
২৬ জুন – গ্রুপ এফ: তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস, কানসাস সিটি; ভোর ৫টা
২৬ জুন – গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র বনাম উয়েফা প্লে–অফ সি, লস অ্যাঞ্জেলেস; সকাল ৮টা
২৬ জুন – গ্রুপ ডি: প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া, সান ফ্রান্সিসকো; সকাল ৮টা
২৬ জুন – গ্রুপ আই: নরওয়ে বনাম ফ্রান্স, বোস্টন; রাত ১টা
২৬ জুন – গ্রুপ আই: সেনেগাল বনাম ফিফা প্লে–অফ ২, টরন্টো; রাত ১টা
২৭ জুন – গ্রুপ এইচ: উরুগুয়ে বনাম স্পেন, গুয়াদালাহারা; সকাল ৬টা
২৭ জুন – গ্রুপ এইচ: কেপ ভার্দে বনাম সৌদি আরব, হিউস্টন; সকাল ৬টা
২৭ জুন – গ্রুপ জি: নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম, ভ্যাঙ্কুভার; সকাল ৯টা
২৭ জুন – গ্রুপ জি: মিসর বনাম ইরান, সিয়াটল; সকাল ৯টা
২৭ জুন – গ্রুপ এল: পানামা বনাম ইংল্যান্ড, নিউইয়র্ক–নিউজার্সি; রাত ৩টা
২৭ জুন – গ্রুপ এল: ক্রোয়েশিয়া বনাম ঘানা, ফিলাডেলফিয়া; রাত ৩টা
২৮ জুন – গ্রুপ কে: কলম্বিয়া বনাম পর্তুগাল, মায়ামি; ভোর ৫টা
২৮ জুন – গ্রুপ কে: ফিফা প্লে–অফ ১ বনাম উজবেকিস্তান, আটলান্টা; ভোর ৫টা
২৮ জুন – গ্রুপ জে: জর্ডান বনাম আর্জেন্টিনা, ডালাস; সকাল ৮টা
২৮ জুন – গ্রুপ জে: আলজেরিয়া বনাম অস্ট্রিয়া, কানসাস সিটি; সকাল ৮টা
রাউন্ড অব ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল
২৮ জুন থেকে শুরু হবে রাউন্ড অব ৩২ এর ম্যাচ। ৪ জুলাই থেকে শেষ ১৬, ৯ জুলাই থেকে কোয়ার্টার ফাইনাল, ১৪ জুলাই সেমিফাইনাল, ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী এবং ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।
এই সূচি অনুযায়ী জুনজুড়ে উত্তেজনায় থাকবে ফুটবল বিশ্ব, আর জুলাইয়ের মাঝামাঝি নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন।
