Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ভোটকেন্দ্রে ‘মাস্তানতন্ত্র’ চলবে না : জামায়াত আমির

দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না- উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘পাটগ্রামে কী হয়েছে, কী হচ্ছে- আপনারা দেখতে পাচ্ছেন। শুধু পাটগ্রাম নয়। তারা সারা বাংলাদেশকে একদম পাটগ্রাম বানিয়ে ফেলেছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কার আদায় করে ছাড়বো। এবং সুষ্ঠু নির্বাচনও আদায় করে ছাড়বো। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের মতো নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন। আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে বলবো- আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো। ওই স্বপ্ন বাস্তায়ন হতে দেয়া হবে না। কোনো প্রশাসনিক ক্যু করতে দেয়া হবে না। ভোটকেন্দ্রে কোনো ‘মাস্তানতন্ত্র’ চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না।

Facebook
Twitter
LinkedIn