ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৭টায়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ২৯৯ আসনে ১২ কোটির বেশি ভোটার অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের দাবি, নিরাপত্তা ও প্রস্তুতি সম্পন্ন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে সকাল সাড়ে ৭টায়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তারা বলছে, সংঘাতের তেমন আশঙ্কা নেই। কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ থাকার আশা নির্বাচন কমিশনের (ইসি)।



