Search

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার জিএম কাদের

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তবে ভয়াবহ বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। অবস্থা গুরুতর না হলেও বুকে আঘাত পেয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয় রজনীগন্ধা থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সামনে এয়ারপোর্ট রোডে এই দুর্ঘটনা ঘটে। 

জানা যায় দ্রুতগামী একটি বাস জিএম কাদেরের গাড়ির ডান পাশ সজোরে ধাক্কা দেয়। এতে জাতীয় পার্টি চেয়ারম্যান বুকে প্রচণ্ড আঘাত পান। বর্তমানে তিনি বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

খিলক্ষেত থানা পুলিশ চালকসহ বাসটি আটক করেছে বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn