Search

মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে জুবায়ের (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn