Search

মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে সোমবার সকাল পৌনে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn