Search

মা হতে চলেছেন শ্রেয়া

সুখবর দিলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, মা হতে চলেছেন তিনি। লিখলেন, শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে। তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন। একটি ছবিও পোস্ট করেছেন শ্রেয়া। সেখানে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn