Search

মিউজিক ভিডিওতে সাকিব আল হাসান

 টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন গান আনছে জি সিরিজ। ‘বিজয়রথ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। আর এ গানের ভিডিওতে চমক হিসেবে রয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

গীতিকার সাকী আহমেদ’র কথায় গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল (মাইলস গিটারিস্ট)। গানে ড্রামসে সাজু, বেজ গিটারে রয়েছেন পাভেল।

এ প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল জানান, গানটি রক ঘরানার। এর সঙ্গে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এবং তাতে সাকিব আল হাসানের মতো তারকার অংশগ্রহণ ভিন্ন মাত্রা দিয়েছে।

জি সিরিজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০শে অক্টোবর) তাদের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে। একইসঙ্গে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।

Facebook
Twitter
LinkedIn