Search

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর বৃক্ষ রোপন


হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশের ৬৪ জেলায় বৃক্ষ রোপণ এর অংশ হিসেবে ৪৯ তম জেলা হিসেবে ১৩ জুন,২০২১ খ্রি. রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় শ্রীনগর উপজেলা সংলগ্ন সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলে ফলজ, বনজ, ঔষধি গাছ রোপণ করা হয়। বৃক্ষ রোপণ এর উদ্যোক্তা ইয়থ এন্ডিং হাঙ্গার সিলেট জেলার কোঅর্ডিনেটর মোমিনুল হক ফাহিম এবং সিলেট ইয়ুথ লিডার এর কো-লিডার দূর্জয় রায় ছাড়াও উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি ও শিক্ষক নেতা আব্দুল লতিফ মিয়া, পিএফজি মুন্সিগঞ্জ এর কো-অর্ডিনেটর ও পুরস্কার প্রাপ্ত সংগঠক মোঃ জসিম মোল্লা, সুজন মুন্সিগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ রিমন হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বাবু ও ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের কোষাধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ ঢালী।

Facebook
Twitter
LinkedIn